ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগামী তিন দিনে কমতে পারে তাপমাত্রা

আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা কমতে পারে। এছাড়া শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় কোথাও বৃষ্টিপাতের আভাস নেই।


পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


শুক্রবার (২৯ তারিখ) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑